হালখাতা সাহায্য

দোকানের বিক্রি, বাকি, মাল আর ক্যাশ — নেট ছাড়াই

খাতার মতোই সোজা। কে কত বাকি নিল, আজ কত বিক্রি হলো, ড্রয়ারে কত থাকার কথা — সব ফোনে, হিসাব ভুল হয় না।

অ্যাপ ডাউনলোড করুন
দাম
ফ্রি
সাইজ
২৯ MB
ফোন
Android ৮+

পুরনো বা খুব কম দামি ফোন? ওপরেরটা না বসলে এটা নিন (২৫ MB)

হালখাতার বিক্রির পাতা: আজকের বিক্রি, পণ্যের তালিকা

প্রথমবারফোনে বসাবেন যেভাবে

অ্যাপটা এখনো Play Store-এ আসেনি, তাই সরাসরি ফাইল থেকে বসাতে হয়। একবারই করতে হবে, ৩ মিনিট লাগে।

  1. ফাইলটা নামান

    ওপরের অ্যাপ ডাউনলোড করুন বোতাম চাপুন। Chrome বলতে পারে ফাইলটা ক্ষতিকর হতে পারে — Play Store-এর বাইরের সব অ্যাপেই এটা বলে। তবুও ডাউনলোড করুন (Download anyway) চাপুন। নামা শেষ হলে খুলুন (Open) চাপুন।

  2. অনুমতি দিন

    প্রথমবার ফোন বলবে, Chrome থেকে অ্যাপ বসানোর অনুমতি নেই। সেটিংস (Settings) চাপুন, এই উৎস থেকে অনুমতি দিন (Allow from this source) চালু করে পেছনে আসুন। নতুন কিছু ফোনে একটা সতর্কবার্তা আসে — চালিয়ে যান (Continue) চাপুন।

  3. স্ক্যান করে ইনস্টল

    ইনস্টল (Install) চাপুন। Google Play Protect বলতে পারে অ্যাপটা আগে দেখেনি — স্ক্যান করুন (Scan app) চাপুন। আধা মিনিটের মধ্যে লেখা আসবে অ্যাপটি নিরাপদ (This app looks safe), তারপর আবার ইনস্টল চাপুন।

  4. দোকান খুলুন

    হালখাতা খুলে দোকানের নাম, আপনার নাম, এলাকা আর মোবাইল নম্বর লিখে দোকান খুলুন চাপুন। কোনো অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড লাগে না। ব্যস, খাতা খোলা হয়ে গেল।

প্রথমবার খুললে দোকানের নাম, মালিকের নাম, এলাকা আর মোবাইল চায়
প্রথমবার খুললে এটা আসবে

আগে অন্য ফোনে হালখাতা চালাতেন? দোকান খোলার বদলে নিচের আগের ফোনের ব্যাকআপ আছে? ফিরিয়ে আনুন চাপুন, ব্যাকআপ ফাইলটা বেছে দিন — সব হিসাব ফিরে আসবে।

রোজদোকানে চালাবেন যেভাবে

নিচে পাঁচটা ঘর: বিক্রি, বাকি, মাল, হিসাব, আরো। একেকটা ঘরের কাজ এক এক করে।

বিক্রির পাতা
বিল: পণ্য, মোট দাম, কাস্টমার আর বাকি
বিক্রি লেখা হলো, ক্যাশ মেমো

১বিক্রি

  1. যে মাল দিচ্ছেন সেটার নামে চাপুন — বিলে উঠে যাবে। খোঁজার ঘরে বাংলায় বা ইংরেজিতে (chal, tel) লিখলেও পাবেন।
  2. চাল-ডালের মতো ওজনের মাল হলে কেজি বা কত টাকার — যেটা সহজ, সেটা দিন।
  3. নিচের বিল করুন চাপুন। কাস্টমার কত দিলেন লিখুন, ফেরত কত — অ্যাপ বলে দেবে।
  4. বাকিতে নিলে কাস্টমারের নাম বেছে দিন। তার খাতায় নিজে থেকেই বাকি উঠে যাবে।
  5. বিক্রি লিখুন চাপলে মেমো তৈরি। প্রিন্টার থাকলে প্রিন্ট, না থাকলে কাস্টমারের WhatsApp-এ পাঠান।

তালিকায় না থাকা মাল? খোলা মাল চেপে শুধু টাকাটা লিখুন। পরে সময় পেলে পণ্য যোগ করবেন।

বাকির খাতা: মোট বাকি, আজ কার কাছে চাইবেন
তাগাদার মেসেজ, সাথে কাস্টমারের খাতা
টাকা পেলাম: কাস্টমার, কত টাকা, কীভাবে দিলেন

২বাকি আর তাগাদা

  1. ওপরে দেখবেন সবার কাছে মোট কত বাকি, আর এ মাসে কত আদায় হলো।
  2. আজ কার কাছে চাইবেন — যার বাকি সবচেয়ে পুরনো আর যাকে কদিন কিছু বলা হয়নি, তাকে আগে দেখায়।
  3. চাই চাপুন, তারপর WhatsApp-এ পাঠান। মেসেজে কাস্টমারের শেষ কেনা আর জমার হিসাব থাকে — দোকানের নামে, তর্কের সুযোগ নেই। মেসেজ যায় আপনার নিজের WhatsApp থেকে, কোনো SMS কিনতে হয় না।
  4. কেউ টাকা দিলে টাকা পেলাম চাপুন, নাম আর টাকা দিন। বাকি সঙ্গে সঙ্গে কমে যাবে।

মাস শেষ বা পয়লা বৈশাখ? হালখাতা — সবাইকে পাঠান চাপলে যার যত বাকি, একে একে সবাইকে দাওয়াতের মেসেজ পাঠাতে পারবেন।

মালের পাতা: কম আছে, শেষ হয়ে গেছে
মাল আনার লিস্ট, মহাজন ধরে সাজানো

৩মাল

  1. নতুন পণ্য চেপে নাম, বিক্রির দাম, কেনা দাম আর এখন কতটা আছে লিখুন। যেটা বেশি বিকোয়, সেটা দিয়ে শুরু করুন — সব একদিনে লাগবে না।
  2. বিক্রি হলে স্টক নিজে থেকে কমে। মহাজনের কাছ থেকে মাল এলে মাল কেনা ঘরে মাল তুললাম চাপুন, স্টক বাড়বে আর মহাজনের পাওনাও হিসাবে উঠবে।
  3. কোনটা কম আছে আর কোনটা শেষ, ওপরেই দেখায়। মাল আনার লিস্ট চাপলে কোন মহাজনের কাছ থেকে কী কতটা আনতে হবে, তৈরি লিস্ট পাবেন — WhatsApp-এ মহাজনকে পাঠিয়ে দিন।

৩০ দিন ধরে পড়ে আছে এমন মাল? মালের পাতায় টাকা আটকে আছে কার্ডে দেখাবে, কত টাকার মাল বিকোচ্ছে না। আবার আনার আগে একবার দেখে নিন।

হিসাব: বিক্রি, লাভ, খরচ, এই মাসে হালখাতা

৪হিসাব আর ক্যাশ মেলানো

  1. আজ, গতকাল, ৭ দিন বা ৩০ দিনের বিক্রি, লাভ আর খরচ এক নজরে। কোন মাল সবচেয়ে বেশি বিকোল, সেটাও।
  2. দোকানের ভাড়া, বিল, বেতন — খরচ লিখুন চেপে রাখুন, লাভ থেকে বাদ যাবে।
  3. রাতে দোকান বন্ধের আগে ক্যাশ গুনে মেলান চাপুন। ড্রয়ারে কত থাকার কথা অ্যাপ বলবে, আপনি গুনে লিখবেন — কম-বেশি হলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে।

প্রথম দিন? প্রথমবার মেলানোর সময় অ্যাপ জিজ্ঞেস করবে সকালে ড্রয়ারে কত ছিল। সেটা দিলেই হবে।

আরো: ব্যাকআপ নিন, ব্যাকআপ থেকে ফেরান
ব্যাকআপ ফাইল Drive বা WhatsApp-এ পাঠানো

৫ব্যাকআপ — এটা ভুলবেন না

  1. হালখাতার সব হিসাব শুধু আপনার ফোনে থাকে। ফোন হারালে বা নষ্ট হলে হিসাব যেন না হারায়, তাই ব্যাকআপ।
  2. আরো ঘরে ব্যাকআপ নিন চাপুন। একটা ফাইল তৈরি হবে — Google Drive-এ রাখুন, অথবা নিজের WhatsApp নম্বরে বা পরিবারের কাউকে পাঠিয়ে রাখুন।
  3. নতুন ফোনে হালখাতা বসিয়ে ব্যাকআপ থেকে ফেরান চাপুন, ফাইলটা বেছে দিন। সব বিক্রি, বাকি, মাল ফিরে আসবে।

সপ্তাহে অন্তত একবার। অনেকদিন ব্যাকআপ না নিলে অ্যাপ নিজেই মনে করিয়ে দেবে।

প্রশ্নযা সবাই জিজ্ঞেস করেন

টাকা লাগবে?

না, এখন পুরো অ্যাপ ফ্রি। মাসিক ফি নেই, অ্যাকাউন্ট খুলতে হয় না।

নেট না থাকলে চলবে?

হ্যাঁ। বিক্রি, বাকি, হিসাব — সব নেট ছাড়াই চলে। শুধু WhatsApp-এ মেসেজ পাঠাতে আর ব্যাকআপ Drive-এ রাখতে নেট লাগে।

আমার হিসাব আর কেউ দেখতে পায়?

না। খাতা শুধু আপনার ফোনে। কাস্টমারের নাম, নম্বর, নোট কোথাও যায় না। অ্যাপ ঠিকমতো চলছে কিনা বোঝার জন্য শুধু কোন কাজ কতবার হলো আর তার টাকার অংক Google Firebase-এ যায় — কার কাছে, কী নামে, সেটা যায় না।

ফোন হারালে কী হবে?

ব্যাকআপ নেওয়া থাকলে নতুন ফোনে সব ফিরে আসবে। ফোনের Google ব্যাকআপ চালু থাকলে অ্যাপ আবার বসালে নিজেও ফিরতে পারে, তবে নিজে ব্যাকআপ ফাইল রাখা সবচেয়ে নিরাপদ।

Play Protect সতর্ক করছে, বিপদ নেই তো?

Play Store-এর বাইরের যেকোনো অ্যাপেই এই সতর্কতা আসে। স্ক্যান করুন চাপলে Google নিজে অ্যাপটা পরীক্ষা করে — হালখাতার বেলায় লেখা আসে অ্যাপটি নিরাপদ। অ্যাপটা ক্যামেরা চায় শুধু বারকোড স্ক্যানে, আর Bluetooth চায় শুধু রশিদ প্রিন্টারে।

কোন ফোনে চলবে? iPhone-এ?

Android ৮ বা তার পরের প্রায় সব ফোনে — মোটামুটি গত ৭ বছরের ফোন। iPhone-এ এখন চলে না।

রশিদ প্রিন্ট করা যায়?

হ্যাঁ, ৫৮ মিমি Bluetooth থার্মাল প্রিন্টারে। ফোনের Bluetooth-এ প্রিন্টারটা একবার জোড়া দিন, তারপর আরো → রশিদ প্রিন্টার থেকে বেছে নিন। প্রিন্টার না থাকলে রশিদ WhatsApp-এ পাঠানো যায়।

নতুন সংস্করণ এলে?

এই পাতা থেকেই নতুন ফাইল নামিয়ে আগের মতো বসাবেন। আগের হিসাব যেমন ছিল তেমনই থাকবে, মুছতে হবে না।

কোথাও আটকে গেলেন?

WhatsApp-এ লিখুন বা ভয়েস দিন। বসাতে, চালাতে বা পুরনো খাতা তুলতে — যেকোনো কিছুতে সাহায্য করব। কোনো সেলস কল নয়।